নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।

সভায় স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








