হাটহাজারীতে বিলে মাছ ধরতে গিয়ে আজম (৩৯) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরবর্থীতে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১০ জুলাই) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়ায় এ হত্যাকান্ড ঘটে। নিহত নুরুল আজম প্রকাশ ওই এলাকার মৃত ইসলামের পুত্র। তিনি পেশায় একজন দর্জি। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজম আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে হিন্দু বাড়ির সামনে নিজের মেয়ে কে নিয়ে মাছ ধরতে যায়। তখনই ২ জন লোকের সাথে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা আজমকে ধাওয়া দিয়ে হিন্দু বাড়ির পেছনে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাছ ধরার ঘটনায় না, জায়গায় জমির জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান হাটহাজারী ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বাড়ির পাশে জমিতে মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির জের আজমকে হত্যা করে। ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









