বরগুনায় প্রবাসীকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করো মানববন্ধন করেছে স্থানীয় ও স্বজনরা।
রবিবার (২৫ জুলাই) বিকাল ৫ টা থেকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এঘটা ঘটে।
নিহতের নাম মো. আফাং শিকদার (৪৫), তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে। তিনি একজন প্রবাসী ছিলেন।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পরকীয়ার জেরে স্বামী প্রবাসী আপাং মৃধাকে জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ ওঠে নিহতের স্ত্রী রাবেয়ার বিরুদ্ধে। পরে ওইদিনই স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই গতকাল মারা গেলে আজ মরদেহ নিয়ে নিজ বাড়িতে আসে স্বজনরা।
এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে প্রবাসীর মরদেহ নিয়ে আজ বিকেলে মানববন্ধন করে স্বজন ও স্থানীয়রা। এসময় নিহতের স্ত্রী ও মেয়েকে মারধর করে এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এর পরপরই বরগুনা ১ আসনের সাংসদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
নিহত আপাং এর বড় বোন বলেন, আমার ভাইয়ের (আপাং) বউ, মেয়ে এবং বউয়ের পরকীয়া প্রেমিক হাসান মিলে আমার ভাইকে বিষপান করিয়ে মেরে ফেলেছে। আমরা হত্যাকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তিনজনকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা বা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









