উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে প্রেস ক্লাব প্রাঙ্গণে ভিড় করেন সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
নির্বাচনে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন ৩৩ ভোট, সহ-সভাপতি পদে মো. আমজাদ হোসেন ৩০ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ৩০ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন) ৩১ ভোট, কোষাধ্যক্ষ পদে এ টি এম জোবায়ের উর রহমান (জবা) ২৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আবুল জলিল সরকার ২৮ ভোট এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন আলী ৩২ ভোট, সাজেদুর রহমান নওশাদ ৩০ ভোট, মো. হেলাল ২৮ ভোট এবং মো. নুর আলম সিদ্দিক ২৫ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিজয়ীরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পার্বতীপুর প্রেস কাবের ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সাংবাদিক ও সুধীজন আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে পার্বতীপুর প্রেস কাব আরও শক্তিশালী, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









