গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১ আগষ্ট) দলটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে কোটালীপাড়া উপজেলা চত্বরের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত্বরে শেষ হয়।
মিছিল শেষে মহুয়া চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা ইউনিটের সদস্য মাওলানা আবুল বাসার শেখ, মাওলানা নুরুল ইসলাম মীর, মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সমশের আলী মোল্লা।
বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘জুলাই সনদ’ ও গণভোপ বাস্তবায়নের ওপর জোর দেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশীদ, আমতলী ইউনিয়নের সভাপতি মাওলানা আছলামুদ্দীন, শুয়াগ্রাম ইউনিয়ন সভাপতি ফরিদুজ্জামান তরুন, কান্দি ইউনিয়ন সেক্রেটারি মোতালেব মোল্লা সহ শতাধিক নেতা কর্মী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









