নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্বাচল সমু মার্কেট এলাকার সাংবাদিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।
সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। তিনি সাংবাদিক ও অতিথিদের সঙ্গে নিয়ে পূর্বাচল এলাকায় বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, বিএনপি নেতা আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ সময় মোহনা টিভির ছাত্তার আলী সোহেল, কালের কণ্ঠের রাসেল আহমেদ, যমুনা টিভি ও দৈনিক মানবজমিনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির রিয়াজ হোসেন, নাগরিক টিভির মাহবুব আলম প্রিয়, যায়যায়দিনের রিপন মিয়া, গ্লোবার টিভির এনামুল হক, এদিনের সাকের আহমেদ, এটিএন বাংলার রাজু আহমেদ, এনটিভির শাকিল আহমেদ, চ্যানেল নাইন-এর শাওন গাজী, রূপালী বাংলাদেশের রাকিবুল ইসলাম, সরেজমিন বার্তার মাহমুদুল হাসান নয়ন, নয়া শতাব্দীর হাফিজুর রহমান সাজিদ ও আয়না টিভির হাবিব মীরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পর সাংবাদিক ও অতিথিরা পূর্বাচলের কয়েকটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে শুধু বৃক্ষরোপণ নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও জরুরি। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









