সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সাংবাদিকদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির তিনি একথা বলেন।
আহমেদ আবু জাফ বলেন, ‘‘৫৫ বছরে সরকারগুলো অজস্র আইন প্রণয়ন করে গেছেন; অথচ গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য কিছুই করেনি।’’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সেহলী পারভীন, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী প্রমূখ।
পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









