বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কাজলা ও চালুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন। পরে কালিতলা ঘাটে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









