শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭৯টি পূজামণ্ডপে অর্থসহায়তা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তার উদ্যোগে নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় মঠবাড়িয়া যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির সদস্যরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
যুবদল নেতা এ আর মামুন খান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একই মাটির সন্তান। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









