পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অনুন্নত ও সংস্কারের অপেক্ষায় থাকা সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পৌরসভার অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন ওয়ার্ডের সড়ক ঘুরে দেখেন। এ সময় সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও ভবিষ্যৎ বরাদ্দের অর্থ সুষ্ঠুভাবে ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়।
পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার সচিব বনী আমিন, সহকারী প্রকৌশলী শামীম ইসলাম ও ওয়ালিউল্লাহ এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
পৌর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অনুন্নত রাস্তাঘাটের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









