কক্সবাজারের মহেশখালীতে টমটমের ধাক্কায় আফরিন সোলতানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিনাথ জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিনের মেয়ে। সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, টমটমের ধাক্কায় গুরুতর আহত আফরিনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। টমটমচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









