চট্টগ্রামের রাউজানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া অপরাজিতা সেবাশ্রম মাঠে বিজয়া সম্মিলনী ও বিসর্জন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পৌর পূজা উদ্যাপন পরিষদ।
পরিষদের সভাপতি সজীব দের সভাপতিত্বে এবং রাউজান উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর এস এম রেজাউল রহিম আজম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠন এবং পূজা উদ্যাপন ফ্রন্টের নেতারা।

আলোচনা সভা শেষে অপরাজিতা সেবাশ্রম-সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জন দেন পূজার্থীরা।
এদিকে উপজেলার দক্ষিণ রাউজানের গঙ্গা মন্দির প্রাঙ্গণেও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতারা এবং পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি লিটন মহাজনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









