রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত

সাতক্ষীরা (শ্যামনগর) প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রস্তাবিত সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি, বনবিভাগের জনবলবৃদ্ধিসহ অন্যান্য দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিসে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লিডার্সের আয়োজনে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিআইজেট কর্মকর্তা পঞ্চানন ঢালী, সালেহ মো. মুছা, বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিপিজি সদস্য আবু ফরিদ, দৈনিক এদিন প্রতিনিধি রনজিৎ বর্মন, পিপলস ফোরাম সভাপতি আব্দুর রশিদ, ছাত্রী ফারজানা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা সুন্দরবন সুরক্ষায় হরিণ শিকার রোধ, বিষ দিয়ে সুন্দরবনের নদীতে মাছ মারা বন্ধ, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ বন্ধ, জলদস্যু দমন, বাঘ সুরক্ষা, অনুমোদনবিহীন জাল দিয়ে মাছ আহরণ বন্ধ, বনবিভাগের জনবলবৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

রনজিৎ/সাতক্ষীরা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.