রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের ২৮তম দানোত্তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ দানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ভান্তে হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাথের। এ ছাড়া রাজবন বিহারের আবাসিক প্রধান শিষ্য সংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার মহাথের।
অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এ ছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় আচার, দান ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









