পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজীব পরিবহনের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে বিথী (২৫) নামে এক তরুণী আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মুসুল্লিবাড়ি হিজলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি বাড়ি ফিরে যান।
স্থানীয়দের অভিযোগ, মোড়টিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে দ্রুত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছেন তিনি। হিজলতলা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









