‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাদারীপুরের শিবচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চারজন সফল আত্মকর্মী ও যুব সংগঠককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল হাই আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









