মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মধ্য কামাগাঁও ঋষিবাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের সঙ্গে পাওয়া ম্যানিব্যাগ থেকে একটি চারিত্রিক সনদপত্র থেকে তার তথ্য পাওয়া যায়। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি বলেন, ‘‘নিহতের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলে জানা যায়, হৃদয় হোসেন সাঁতার জানতেন না। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









