গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যনির্বাহী পরিষদের ৬৩তম দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের গানাসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেলাল-আবু পরিষদ ও রেজাউল-হাবুল পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সংস্থার ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গাইবান্ধা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা ও অর্পিত সম্পত্তি সেল) মো. দুলাল হোসেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনকে কেন্দ্র করে গানাসাস কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটারদের পাশাপাশি প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনকেন্দ্র ছিল প্রাণবন্ত। সংগঠনের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








