চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮ লিটার চোলাইমদ ও ১০০ লিটার ওয়াশসহ সারতী দাসী (৪৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সারতী দাসী খাড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি রনজীত শিংয়ের স্ত্রী এবং মৃত তুলসী শিং ও মৃত রনজু দাসীর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশীদ এ ঘটনায় বাদী হয়ে নাচোল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








