ঢাকা সফরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তার এই সফর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তার দায়িত্ব পালনকালে বিভিন্ন ইস্যুতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার মতপার্থক্যের বিষয়টি আলোচনায় এসেছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








