কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর আবদুল জলিল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারের পূর্ব পাশে একটি পরিত্যক্ত খামারবাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুল জলিল বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুচি বাজারে মুদি পণ্যের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আবদুল জলিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে এক নারী পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে আবদুল জলিলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









