ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুমতি ছাড়া মাটি কেটে ইট তৈরির কাজে পরিবহনের দায়ে নূর ব্রিকসের মালিক নূরে আলমকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া মাটি কেটে ইট তৈরির জন্য তিনটি ট্রাকে পরিবহনের সময় উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে ট্রাকগুলো আটক করা হয়। এ ঘটনায় নূর ব্রিকসের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








