বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ সব নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম।
এক অভিনন্দন বার্তায় মোর্শেদ আলম বলেন, দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অবহেলিত, বঞ্চিত ও অধিকারহারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জাতীয়তাবাদী শ্রমিক দল কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এবং বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
নবগঠিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম, রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঠু মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, এস এম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), এ কে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইভু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








