ফরিদপুরে মঞ্চস্থ হয়েছে বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’ অবলম্বনে একক মঞ্চনাটক ‘লেডি ম্যাকবেথ’। বিনোদন নাট্য দল, ফরিদপুরের আয়োজনে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটি পরিবেশিত হয়।
অধ্যাপক আলতাফ হোসেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আয়োজিত ‘একক নাট্যোৎসব-২০২৬’-এর অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির নাট্যভাবনা ও নির্মাণ করেছেন আলম খান। অভিনয়ে রয়েছেন সুষমা রঞ্জন ইন্দ্রাণী সোমা। নাটকটির পরিবেশনা করে খেয়ালী নাট্য সম্প্রদায়, ফরিদপুর।
শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র লেডি ম্যাকবেথকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটকটি। নাটকের মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয় ক্ষমতার আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ ও মানবিক মনস্তত্ত্বের নানা দিক।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন ফরিদপুরের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








