পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হরিপুর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে রোববার পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








