বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নীলফামারীতে পাট দিবস উদযাপন

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

নীলফামারীতে পাট দিবস উদযাপন

জাতীয় পাট দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান।

আরো বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলোকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে।
 
তিনি আরো বলেন, পাটের পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এর ফলে কর্মসংস্থান যেমন তৈরি হবে তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
 
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ এতে অংশ নেন।

মিঠু/নীলফামারী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.