বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরের আংগারিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

রাজাপুরের আংগারিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

ঝালকাঠির রাজাপুরে জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলায় আংগারিয়া ড্রেনেজ উপ-প্রকল্পের অধীন বেড়িবাঁধ নির্মাণ ও খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.