বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গফরগাঁওয়ে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

গফরগাঁওয়ে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় দুই বস্তা সরকারি ওষুধ পাওয়া গেছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জালের ভিতর দুটি বড় পাটের বস্তা দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুললে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন প্রকারের ওষুধ পাওয়া যায়। ওষুধগুলোর প্যাকেটের লেভেলে ‘সরকারি সম্পত্তি বিক্রির জন্য নহে’ লেখা রয়েছে। পুলিশ ওষুধ ভর্তি বস্তা দুটি থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বস্তা ভর্তি ওষুধগুলো আমার সময়ের না। আগের হতে পারে। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে থাকতে পারে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোহাগ/গফরগাঁও/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.