বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের নির্মম হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় সর্বস্তরের মানুষ নীরবতা পালন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মো. হাবীবউল্লাহর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়, যা কখনো ভোলার নয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জবাসী ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করে।

ফয়সাল/গোপালগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.