বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (২০), এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের মৃত শুক্কুর আলীর মেয়ে মোসা. সাদিয়া আক্তার (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যায় দুইজন। পরে লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

অভি/মানিকগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.