সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার  আমুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
  
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে দুর্যোগকালীন সহায়তা হিসেবে জরুরি শুকনো খাবার, কম্বল এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মো. যোবায়ের হোসেন।

উল্লেখ্য, আমুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন সিকদারের বসতঘরে (২৬ মার্চ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এতে সম্পুর্ন ঘর পুরে ছাই হয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন বলেন, পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.