শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শোক নিয়েই শুটিংয়ে প্রিয়াঙ্কা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

শোক নিয়েই শুটিংয়ে প্রিয়াঙ্কা

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার স্বামী হারানোর শোক নিয়েই শমীক রায় চৌধুরীর ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) শুটিংয়ে যোগ দেন এই অভিনেত্রী। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির শুটিং হচ্ছে।

সিরিজটির শুটিং দিন তিনেকের মতো বাকি রয়েছে। ১০, ১১, ১৩ এপ্রিল শুটিং হবে। শুক্রবার শুটিংয়ে যোগ দিলেও বাকি দিনের শুটিংয়ে অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি।  

সিরিজটির শুটিং শুরুর কথা নিশ্চিত করেছেন পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। শুধু বলেছেন—“শটে আছি।” 

উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রাসহ হঠাৎ পানিতে পড়ে যান। পরে নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও, খুঁজে পাওয়া যায়নি রাহুলকে, জলে তলিয়ে যান অভিনেতা।

বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.