বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে তাপমাত্রার পারদ চল্লিশে

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

রাজশাহীতে তাপমাত্রার পারদ চল্লিশে

তীব্র তাপদাহে পুড়ছে উত্তরাঞ্চলের জনপদ রাজশাহী। প্রচণ্ড গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এর মধ্যেই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা। প্রখর রোদের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক কবির হোসেন বলেন, ‘সড়কে মানুষের উপস্থিতি কম। পাকা সড়কে রোদের মধ্যে রিকশা চালানো যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে রোদ। সব মিলিয়ে সড়কে টেকা যাচ্ছে না। অলস সময় কাটাচ্ছি।’

আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এছাড়া ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.