ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ভোলার সদর উপজেলায় শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ইজিপিপি কর্মসূচির আওতায় এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের স্লুইসগেইট এলাকায় খাল খননের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে খালের খনন কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, অধ্যক্ষ ফিরদৌস বাহাদুর হাওলাদার, ধনিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল হাসান লাবু, যুবদল সদস্য সচিব বিল্লাল হোসেন, বিজেপি আহ্বায়ক হেলাল উদ্দিন বিপ্লবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন, এর ফলে বর্ষা মৌসুমে পানিবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









