সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকাগামী বাসে ইয়াবা বহন, চালকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

ঢাকাগামী বাসে ইয়াবা বহন, চালকসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবা নিয়ে বাস চালকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং উখিয়ার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবি (২৬)।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি অভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সিন্ডিকেটের প্রধান এবং অপরজন বাস চালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে যাত্রীবাহী বাসের আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের চালান পাচার করে আসছিল। তারা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে র‍্যাব।

আ.ম. ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শা/ক/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.