বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ বুধবার

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ বুধবার

আগামীকাল প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।

আরও জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.