ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন। তবে এবার ফুটবল আর লিওনেল মেসিকে ঘিরে নিজের আবেগ ও ভালোবাসা প্রকাশ করার কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
মেসির খেলা দেখার সময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
বিশ্বকাপ ও ফুটবল ঘিরে পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তার এই অকৃত্রিম ফুটবলপ্রেমকে আবেগঘন ও আন্তরিক বলে মন্তব্য করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









