রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩১

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং এই হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামাবাদের তারলাই এলাকায় জুমার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, কাঁচের টুকরা ও ধ্বংসাবশেষের মাঝে রক্তাক্ত মরদেহ পড়ে আছে। মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছেন। কয়েকজনকে মসজিদের বাইরের বাগানে পড়ে থাকতে দেখা গেছে। সেখানে তারা সাহায্যের জন্য চিৎকার করছেন।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ধরন নিশ্চিত করা যাচ্ছে না। তবে কিছু আলামত দেখে মনে হচ্ছে, আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ ও এর আশপাশে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও উদ্ধারকারীরা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে।

এমন সময়ে রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটল যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আছেন।

সূত্র: ডন

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.