সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইয়েমেন উপকূল থেকে একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করে নিয়ে গেছে।

শনিবার (২ মে) ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তবে কারা এই ছিনতাইয়ে জড়িত তা নিশ্চিত করতে পারেনি তারা।

কোস্টগার্ড জানায়, একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে ‘এম/টি ইউরেকা’ নামের তেলবাহী ট্যাংকার ছিনতাই করে নিয়ে গেছে। আক্রমণকারীরা ট্যাংকারে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পরে সেটি এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে।

এর আগে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, মুকাল্লা বন্দর থেকে ৮৪ নটিক্যাল মাইল (১৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজ থেকে তাদের কাছে একটি বার্তা আসে।

বার্তায় জানানো হয়, সন্দেহভাজন একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার ওই জাহাজের দিকে ধেয়ে আসছে।

সূত্র: আল–জাজিরা

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.