সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না।

তিনি বলেন, ‘আমরা খোঁজ পাচ্ছি, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’

ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।’

নির্বাচনি ইশতেহার উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচাবাজারের সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবো। চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার-এগুলা নিয়ে কাজ করবো।’ 

তিনি আরও বলেন, ‘তবে এক নম্বর এজেন্ডা ঢাকা-৮ এ শহীদ ওসমান হাদির বিচার। দুই নাম্বার হলো সন্ত্রাস, তারপরে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.