রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু নাসীরুদ্দীনের

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু নাসীরুদ্দীনের

বাংলাদেশের দীর্ঘদিনের চাঁদাবাজি সংস্কৃতি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে একটি অভিনব ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাকে চালু করেন। ব্যবহারকারীরা www.chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

চান্দাবাজ ওয়েবসাইটে সারাদেশ থেকে এখন পর্যন্ত ৮টি রিপোর্ট জমা পড়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.