ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে রাউন্ড অব ৩২-এর পূর্ণ সূচি। প্রথমবারের মতো ৪৮ দলের আসরে এবার নকআউট পর্ব শুরু হবে ৩২ দলের অংশগ্রহণে। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে ‘বাঁচা-মরার’ এই লড়াই, যেখানে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে কেপ ভার্দের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার সঙ্গে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আর ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে।
ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। এছাড়া নেদারল্যান্ডস-মরক্কো, বেলজিয়াম-সেনেগাল, মেক্সিকো-ইকুয়েডর, সুইজারল্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা, অস্ট্রেলিয়া-মিশর, আইভরি কোস্ট-নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচগুলোও থাকছে উত্তেজনায় ভরপুর।
রাউন্ড অব ৩২ পূর্ণ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৯ জুন
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — রাত ১:০০ (সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস)
ব্রাজিল বনাম জাপান — রাত ১১:০০ (এনআরজি স্টেডিয়াম, হিউস্টন)
৩০ জুন
জার্মানি বনাম প্যারাগুয়ে — রাত ২:৩০ (জিলেট স্টেডিয়াম, বোস্টন)
নেদারল্যান্ডস বনাম মরক্কো — সকাল ৭:০০ (এস্তাদিও বিবিভিএ, মেক্সিকো)
আইভরি কোস্ট বনাম নরওয়ে — রাত ১১:০০ (এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস)
১ জুলাই
ফ্রান্স বনাম সুইডেন — রাত ৩:০০ (মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র)
মেক্সিকো বনাম ইকুয়েডর — সকাল ৭:০০ (এস্তাদিও অ্যাজটেকা, মেক্সিকো সিটি)
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো — রাত ১০:০০ (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা)
২ জুলাই
বেলজিয়াম বনাম সেনেগাল — রাত ২:০০ (লুমেন ফিল্ড, সিয়াটল)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — সকাল ৬:০০ (লেভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো)
৩ জুলাই
স্পেন বনাম অস্ট্রিয়া — রাত ১:০০ (সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া — ভোর ৫:০০ (বিএমও ফিল্ড, টরন্টো)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া — সকাল ৯:০০ (বিসি প্লেস, ভ্যাঙ্কুভার)
৪ জুলাই
অস্ট্রেলিয়া বনাম মিশর — রাত ১২:০০ (এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে — ভোর ৪:০০ (হার্ড রক স্টেডিয়াম, মায়ামি)
কলম্বিয়া বনাম ঘানা — সকাল ৭:৩০ (অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি)


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









