বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো শ্রীলঙ্কা। গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়া ইশান মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান।

শ্রীলঙ্কার হয়ে আটটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী এই মিডিয়াম পেস বোলার ৮.৬৩ ইকোনমিতে ১২ উইকেট নেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের ১৫ সদস্যের দলে ছিলেন মাদুশান। তবে ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ দল ঘোষণা হলে সেই দলে তার জায়গা হয়নি। তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে।

শ্রীলঙ্কা আগামীকাল (রোববার) কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা, প্রমোদ মাদুশান।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.