শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু ইতালির

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু ইতালির

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল ইতালি। বিশ্বকাপ অভিষেক ম্যাচে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সেই প্রতিশোধ নিলো স্কটিশরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেনে দিনের প্রথম ম্যাচে ইতালি ও স্কটল্যান্ড মুখোমুখি হলে স্কটিশরা টসে হেরে আগে ব্যাট করতে নামে।

উদ্বোধনী জুটিতেই ১২৬ রান তোলে দুই ওপেনার জর্জ মানসি ও মাইকেল জোন্স। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন মানসি। দুই ছয় ও এক চারে ৩০ বলে ৩৭ রান করে বিদায় নেন জোন্স।

এরপর ব্যাট করতে নেমে ঝড় তোলেন ব্রেন্ডন ম্যাকমুলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বিরিংটন। শেষ দিকে মাইকেল লিস্কের দুইটি করে চার ও ছয়ে ৫ বল খেলে করেন ২২ রান। এতেই ৪ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

২০৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়ে ইতালি। বেন মানেন্তি ৩১ বলে ৫২ ও হ্যারি মানেন্তি ২৫ বলে ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও মাইকেল লিস্কের ঘূর্ণিতে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় তারা।

ফিল্ডিংয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি ইতালি অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পারফরম্যান্স করেন লিস্ক।

স্কটল্যান্ড: ২০ ওভারে ২০৭/৪ (মানসি ৮৪, ম্যাকমুলেন ৪১*, জোনস ৩৭; হাসান ১/২১)।

ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (বেন ম্যানেত্তি ৫২, হ্যারি ম্যানেত্তি ৩৭, স্মাটস ২২; লিস্ক ৪/১৭, ওয়াট ২/২৪)।

ফল: স্কটল্যান্ড ৭৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল লিস্ক

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.