লাল-সবুজের প্রতিনিধিরা নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী 'এ' দলকে ৪ রানে হারিয়েছে।
ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। ইশমা ৩০, শারমিন ২৯ ও শামিমা সুলতানা করেন ১৭ রান।
১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার মেয়েরা। পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা।
জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশোর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১১১ রানে গুটিয়ে যায় লঙ্কান মেয়েরা। এতে ৪ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









