রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শক্তি দেখিয়ে সুপার এইটে পাকিস্তান

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

শক্তি দেখিয়ে সুপার এইটে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচামরার লড়াইয়ে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

হারলেই বিদায় এমন সমীকরনে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।  অপরদিকে ৪ ম্যাচের সবগুলোতে হেরে বিদায় নিল নামিবিয়া।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন । সাইম আইয়ুব (১৪) ও খাজা নাফে (৫) দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা এগিয়ে নেন ফারহান। ৩৭ বলে ফিফটি তুলে নেওয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।

তাকে সঙ্গ দেন অধিনায়ক সালমান আলি আগা (২৩ বলে ৩৮) এবং শাদাব খান (২২ বলে অপরাজিত ৩৬)। তাদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ৪৮ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট।

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে ধ্বসে পড়ে নামিবিয়া। উসমান তারিক ও শাদাব খানের ঘূর্ণিতে মাত্র ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় তারা। নামিবিয়ার হয়ে লরেন স্টিনক্যাম্প (২৩) ও আলেকজান্ডার বুসিং (২০) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। বল হাতে উসমান তারিক ১৬ রানে ৪টি এবং শাদাব খান ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

শক্তি দেখিয়ে সুপার এইটে পাকিস্তান | The Daily Adin