মেজর লিগ সকারে (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল ও একটি গোলে সহায়তা করে লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
রবিবার (১৮ অক্টোবর) আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারী ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৬০তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা।
চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ২৫। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন তিনি। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫টি। তার সমান অ্যাসিস্ট রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিনেরও।
পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। মেসি ও জোসেফ মার্টিনেজই লিগের ইতিহাসে দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করেছেন।
২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া এক মৌসুমে ৪৯ গোলে অবদান রাখার রেকর্ড থেকেও ৯টি পিছিয়ে মেসি। তবে ইন্টার মায়ামির অধিনায়কের হাতে এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









