বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাফ নারী ফুটবল

বাংলাদেশের গ্রুপে আবারও ভারত

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

বাংলাদেশের গ্রুপে আবারও ভারত

সাফ নারী চ্যাম্পিয়নশীপে গ্রুপ-বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।

বুধবার (২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় এবারের আসর অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুরির পর এনিয়ে দ্বিতীয়বারের মত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশীপ।

ড্র অনুযায়ী গ্রুপ-এ’র দলগুলো হলো নেপাল, শ্রীলংকা ও ভুটান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

২০২২ ও ২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ দুটি আসরে শিরোপা জয় করেছে বাংলাদেশ। ভারত রেকর্ড পাঁচবার এই শিরোপা জয় করেছে- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র:

গ্রুপ-এ : নেপাল, শ্রীলংকা ও ভুটান

গ্রুপ-বি : ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.