শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকালে আবহাওয়ায় হালকা শীতল থাকলেও দুপুরে বাড়তে পারে তাপমাত্রা।

রোববার (২২ মার্চ) সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময়ে কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আজ সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, দিনের বেলায় ঢাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ।

আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টায়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.