সৈয়দপুরে লোকলজ্জায় চাইতে পারে না যে মধ্যবিত্তরা
ফোন পেলেই অসহায়দের ঘরে সাহরি নিয়ে ছুটে যান তাঁরামধ্যরাত পেরিয়ে গেছে। সেহরীর সময় আর খুব বেশি বাকি নেই। শহরের গোলাহাটের একটি ছোট ঘরে নীরবতায় বসে ছিলেন রেহানা খাতুন (ছদ্দনাম)। ঘরে চাল নেই, আটা নেই, রান্না করার মতো তেমন কিছুই নেই। অথচ লোকলজ্জায় কারও কাছে হাত পাততেও পারছেন না তিনি। ঠিক তখনই কারও কাছ থেকে শোনা একটি ফোন নম্বরের কথা মনে পড়ে। সাহস করে শুধ...